প্রকাশ : ৩০ মে ২০২৬, ২১:৩৬
লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনোয়ার হোসেন ও বুলবুল মিয়াজী।
|আরো খবর
এ কমিটি গঠনের জন্যে গত বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সরাসরি ও অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনোয়ার হোসেন ১৫ ভোট পেয়ে সভাপতি ও বুলবুল মিয়াজী ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, মনোয়ার হোসেন সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। তিনি বিগত ৭ বছর ধরে লোটাস-বাডের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। ইতঃপূর্বে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষাবিভাগ ও গণমাধ্যম বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বুলবুল মিয়াজী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি দীর্ঘ ৫ বছর ধরে লোটাস-বাডে কাজ করে আসছেন। তিনি পূর্বে শিক্ষা বিভাগ ও সমাজকল্যাণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংগঠনটির নিজস্ব সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের প্রধান শাহাদাত হোসেন ও দুজন সদস্য যথাক্রমে বশির আহমেদ ও নাজমুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের পরদিন এই ফলাফল জানা যায়।







