প্রকাশ : ৩০ মে ২০২৬, ২০:৫৩
মতলবে এসএসসি-২০০৫ ও ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী

"আমাদের দাবি ভবেরচর টু কালিপুর ব্রিজ চাই, মতলব উত্তর" এই স্লোগান নিয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৩০ মে ২০২৬) মোহনপুর পর্যটন কেন্দ্রের রেস্টুরেন্টে আয়োজিত এ পুসর্মিলনীতে বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বশির আহমেদ ও গীতা পাঠ করেন রঞ্জিত সরকার। একে একে চলে বিদ্যালয়ভিত্তিক বন্ধুদের পরিচয়ের পালা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বন্ধুরা স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা করেন।
বক্তারা বলেন, জীবনের নানা ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন পুরোনো বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থী মো. মিজানুর রহমান (রিপন), সরকার নুর উদ্দিন (শান্ত), মিয়াজী আল মামুন হোসেন (সুমন), মো. সোহান সরকার, মো. শাহাদাৎ হোসেন (বাবু), মো. আমানুল্লাহ বেপারী, মো. রফিকুল ইসলাম (সবুজ), মো. মাইদুল ইসলাম, মো. মিনহাজ উদ্দিন, মো. মুনসুর আহমেদ মাস্টার, মো. সুমন মাস্টার, মো. জিসান আহমেদ, লিটন সরকার, মো. ফারজানুল হক (ডিনার) ও কাইমুল ইসলাম সজীবের সার্বিক আয়োজনে এবং ইঞ্জিনিয়ার মো. বুলবুল, মো. মোহন মোল্লা, মো. রবিউল মাস্টার, মো. জানিবুল আলম ও পিন্টু সরকারের যৌথ পরিচালনায় পুর্নমিলনীটি সম্পন্ন হয় ৷
আয়োজক কমিটির সদস্য মো. মিজানুর রহমান (রিপন), সরকার নুর উদ্দিন (শান্ত), মিয়াজী আল মামুন হোসেন (সুমন) এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকল বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানান।
দিনব্যাপী নানা আনন্দঘন আয়োজন, দলীয় ছবি তোলা, অভিজ্ঞতা বিনিময় ও মধ্যাহ্ন ভোজ, গান পরিবেশন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন করা হয়।







