প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৩:১৭
মতলব উত্তরে ঘূর্ণিঝড়ে টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ে শিশুর মৃত্যু

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকী কান্দা গ্রামে ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে টিনের একটি ঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় ফয়েজ আহমেদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে। ফয়েজ আহমেদ টরকী কান্দা গ্রামের আবু তাহেরের ছেলে।
|আরো খবর
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরে হঠাৎ করে প্রবল বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ে। তাতে ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। এ সময় এলাকাবাসী উদ্ধার কাজ করলেও ঘরে ঘুমিয়ে থাকা ফয়েজ আহমেদ (১১)-এর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ফয়েজ আহমেদের পিতা আবু তাহের ও তার পরিবার এ মৃত্যুকে মেনে নিতে পারছে না। ঈদের আগে এ মৃত্যু পরিবারের ওপর আকাশ ভেঙ্গে পড়ার মতো। এ মৃত্যুর খবর শুনে শত শত মানুষ ভিড় করে ফয়েজ আহমেদকে দেখার জন্যে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।








