শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২৩:৪৯

আব্দুর রব ফাউন্ডেশনের চলমান বৃত্তি প্রকল্পে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
আব্দুর রব ফাউন্ডেশনের চলমান বৃত্তি প্রকল্পে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা য় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আব্দুর রব ফাউন্ডেশন এর চলমান বৃত্তি প্রকল্প এর আওতায় অপূর্ব পাল নিলয়কে উপবৃত্তি এবং শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপবৃত্তি তুলে দেন সদস্য সচিব মোঃ জাহেদুর রব জাহেদ, যুগ্ম সদস্য সচিব মাজেদুল হাসান (জুয়েল), কার্যকরী সদস্য মাকসুদুল ইসলাম খান রতন, কাজী নাহিন, মুন্না ও আবিদুর রব ফাইয়াজ।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপূর্ব পাল নিলয় বর্তমানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণি তে অধ্যয়নরত।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে এবং ঝরে পড়া রোধে আব্দুর রব ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়