শুক্রবার, ২২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২০:০৯

খেলাফত মজলিস চাঁদপুর জেলার তারবিয়াতি মজলিস

মানব রচিত মতবাদ নয়, শান্তি ও ন্যায়ের নিশ্চয়তা আল্লাহর বিধানেই

-----অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ

প্রেস বিজ্ঞপ্তি।।
মানব রচিত মতবাদ নয়, শান্তি ও ন্যায়ের নিশ্চয়তা আল্লাহর বিধানেই
চাঁদপুর জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ।

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর দেয়া বিধান মধ্যযুগীয় নয়, বরং মানবতার সকল সংকট ও সমস্যার জন্যে পূর্ণাঙ্গ, ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাধান। সীমিত জ্ঞান ও বুদ্ধির সংকীর্ণতার কারণেই অনেকে তা অনুধাবন করতে ব্যর্থ হয়। তাই বলবো, মানব রচিত মতবাদ নয়, শান্তি ও ন্যায়ের নিশ্চয়তা আল্লাহর বিধানেই। তিনি বলেন, ইসলাম কোনো পশ্চাৎপদ বা অমানবিক জীবনব্যবস্থা নয়, বরং এটি মানবজাতির জন্যে আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও কল্যাণময় জীবন বিধান। যুগে যুগে ইসলামী শাসনই মানবতার জন্যে ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার, জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ যারা ইসলামী শাসনকে 'মধ্যযুগীয়' বলে উপহাস করে, তারা হয় ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে অজ্ঞ, নয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে আত্মগঠন, আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা ও দক্ষ কর্মীবাহিনী তৈরির বিকল্প নেই। ব্যক্তি সংশোধনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের আন্দোলনকে শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বোরহান উদ্দিন সিদ্দিকী। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও গণমুখী করার উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, ইব্রাহিম খলিল, মাওলানা ইয়াসিন, ফারুক মো. নোয়াইম, মনির হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির হোসাইন, অ্যাড. আবু বকর খান, আবু শাফায়েত, আবু তাফহীম, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা রফিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, কর্মী গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়