প্রকাশ : ২২ মে ২০২৬, ১৬:০৭
দক্ষিণ চরভৈরবীতে রোটারীর গভীর নলকূপ স্থাপন

হাইমচর উপজেলার দক্ষিণ চরভৈরবী গ্রামবাসীর নিরাপদ বিশুদ্ধ পানির প্রয়োজনে তিনটি রোটারী ক্লাবের উদ্যোগে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ক্লাবগুলো হচ্ছে : ঢাকা রোজ ভ্যালি, আগ্রাবাদ ও চাঁদপুর।
|আরো খবর
শুক্রবার (২২মে ২০২৬) চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মো. মোস্তফা (ফুল মিঞা) আনুষ্ঠানিকভাবে এ গভীর নলকূপটি গ্রামবাসীর কাছে হস্তান্তর করেন। তাঁর সাথে ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি কাজী আফজলের নেতৃত্বে রোটার্যাক্টরবৃন্দ।








