শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:২৯

প্রধানমন্ত্রীর আগমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে

কামরুজ্জামান টুটুল।।
প্রধানমন্ত্রীর আগমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আজ শনিবার (১৬ মে ২০২৬) প্রধানমন্ত্রী চাঁদপুরের মাটিতে পোঁছবেন। কিছুক্ষণ পূর্বে তিনি কুমিল্লা সড়ক এলাকায় পোঁছেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি থেকে হাজীগঞ্জ অতিক্রমকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় হাজীগঞ্জ বাজারস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারসহ সড়কের পাশে গড়ে ওঠা বাজারগুলো ও গুরুত্বপূর্ণ স্থানের ভবনে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন দায়িত্ব পালন করছেন।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১টার পর হাজীগঞ্জ বাজার এলাকা অতিক্রম করবেন চাঁদপুরের উদ্দেশ্যে।

এ দিকে হাজীগঞ্জ উপজেলা বিএনপি প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে একাধিক গ্রুপে কাজ করছে।

এর মধ্যে বিএনপি, যুব দল ও ছাত্রদলের বড় একটি অংশ শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাকিরা হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর, আলীগঞ্জ, হাজীগঞ্জ বাজার, ধেররা বাজার, বলাখাল, কৈয়ারপুল ও বাকিলা বাজারের সড়কের দুপাশে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানাবেন।

এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবিসহ টি শার্ট পরে সভাস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়