মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩:২৩

কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

মো. নাছির উদ্দিন
কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

কচুয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান কৃষাণী পদ্ম রাণী। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দ্রুত শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কচুয়া উপজেলা প্রশাসন। মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের তাৎক্ষণিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

​সোমবার (১১ মে ২০২৬) নিহতের সৎকার ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্যে পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

​অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ​উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, ​কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, ​স্থানীয় ইউপি সদস্য মো. সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সহায়তা প্রদানকালে কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সইবার শক্তি কামনা করেন। এছাড়া উক্ত ঘটনায় নিহতের ছেলে নারায়ণ আহত হয়েছেন, তার সু-চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দেন তাঁরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়