মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩:০৪

কচুয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অংশীজন সভা

মো. নাছির উদ্দিন
কচুয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অংশীজন সভা

কচুয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে কচুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপের বিষয়ে গ্রাহক ও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ।

সহকারী ব্যবস্থাপক শিপন মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সচিব মো. এনামুল করিম চৌধুরী ও প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার আবু নাছির।

বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও প্রকৌশলী অম্লান কুমার দত্ত প্রারম্ভিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়