সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৭:৫৫

ইউএনও’র সঙ্গে মুক্ত স্কাউট গ্রুপের সৌজন্য সাক্ষাৎ

শামীম হাসান।।
ইউএনও’র সঙ্গে মুক্ত স্কাউট গ্রুপের সৌজন্য সাক্ষাৎ

ফরিদগঞ্জে তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ স্কাউটস্-এর অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে স্কাউটিং কার্যক্রমের সম্প্রসারণ, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নির্বাহী কমিটির পক্ষ থেকে ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইউএনও তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে স্কাউটের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি সাংবাদিক নুরুন্নবী নোমান, যুগ্ম সম্পাদক শামীম হাসান ও রেদোয়ান খাঁন, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন সহ নির্বাহী কমিটির অন্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়