রবিবার, ১০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০২:১১

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশিকাটি ইউনিয়ন যুবদলের ব্যাপক প্রস্তুতি সভা

ঘোষের হাটের সমাবেশ সফল করতে নয়টি ওয়ার্ডে নেতাকর্মীদের দিকনির্দেশনা

আব্দুল্লাহ আল মামুন
ঘোষের হাটের সমাবেশ সফল করতে নয়টি ওয়ার্ডে নেতাকর্মীদের দিকনির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকেল ৪টায় নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো সভাজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ, প্রাণচাঞ্চল্য ও নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা

সভায় সভাপতিত্ব করেন ২ নং আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান খান কাজল, যুগ্ম সম্পাদক সোহেল গাজী, সদস্য হাবিব বেপারী এবং যুবনেতা রুবেল গাজীসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

IMG 20260510 WA0007

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি চাঁদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে ঘোষের হাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপনকে তারা চাঁদপুরের উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক যেসব দিকনির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, ১৬ মে ২০২৬ শনিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং ঘোষের হাটের সমাবেশ সফল করতে প্রতিটি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী সকাল ১০টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

IMG 20260510 WA0008

সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সরকার গঠনের মাত্র দু মাসের মাথায় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এ অঞ্চলের মানুষের প্রতি সরকারের আন্তরিকতাউন্নয়ন অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা বিস্তার এবং নদীভাঙ্গন রোধে সরকারের নেওয়া উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পুরো ২নং আশিকাটি ইউনিয়নের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ আগমনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাশেষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রচার-প্রচারণা, মিছিল ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাশেষে একটি আনন্দ মিছিল চাঁদখাঁর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়