শনিবার, ০৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:৪১

চররামপুর ঈদগাহ ময়দানের বর্ধিতাংশের উদ্বোধন

অনলাইন ডেস্ক
চররামপুর ঈদগাহ ময়দানের বর্ধিতাংশের উদ্বোধন

ঐতিহ্যবাহী চররামপুর ঈদগাহ ময়দানের বর্ধিত ফ্লোর প্রায় দুই হাজার দুইশ বর্গফুট ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ( ৮ এপ্রিল ২০২৬) এ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাঞ্চায়েত।

ঈদগাহ কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন গাজীর সঞ্চালনায় উদ্বোধন পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা শামছুল হক মিয়াজী, সম্মানীত উপদেষ্টা সদস্য, চররামপুর ঈদগাহ ময়দান।

সম্মানীত উপদেষ্টা সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নুরুল আমিন সর্দার, মৌলভী নুর মোহাম্মদ, হাজী ইউসুফ মিয়াজী, শাহাদাত হোসেন রিপন, মোঃ ইসমাইল পঞ্চায়েত ও আব্দুল মালেক পাটওয়ারী।

ঈদগাহ কার্যকরী পরিষদ সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার, আবুল কালাম মাস্টার, সাইফুল ইসলাম মাস্টার,

সদস্য জাহাঙ্গীর হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, সদস্য ইমরান হোসেন মিয়াজ, মোঃ জহিরুল ইসলাম, জাকির হোসেন বেপারী, হোসেন আহম্মদ গাজী, বাবুল বেপারী, তোফায়েল মোল্লা, আক্তার হোসেন ভূইয়া, সবুজ ঢালী, হাবিবুর রহমান হাবু পাটওয়ারী, মোঃ আরিফ চকিদার ও মোঃ মনির হেসেন পাটওয়ারী প্রমুখ।

ভার্চুয়ালী যুক্ত হন ঈদগাহ ময়দানের কার্যকরী পরিষদের সাবেক ও বর্তমান সভাপতি যাথাক্রমে মোঃ ওয়াহিদুর রহমান রানা ও মোঃ বেলাল হোসেন গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়