প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:৩১
চররামপুর ঈদগাহের বর্ধিতাংশ উদ্বোধন

ঐতিহ্যবাহী চররামপুর ঈদগাহের বর্ধিত ফ্লোরের প্রায় ২২০০ বর্গফুট ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) এ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাঞ্চায়েত।
|আরো খবর
ঈদগাহ কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মো. আল আমিন গাজীর সঞ্চালনায় উদ্বোধনপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা শামছুল হক মিয়াজী, উপদেষ্টা সদস্য, চররামপুর ঈদগাহ কমিটি।
উপদেষ্টা সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নুরুল আমিন সর্দার, মৌলভী নূর মোহাম্মদ, হাজী ইউসুফ মিয়াজী, শাহাদাত হোসেন রিপন, মো. ইসমাইল পঞ্চায়েত ও আব্দুল মালেক পাটওয়ারী।
ঈদগাহ কার্যকরী পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার, আবুল কালাম মাস্টার, সাইফুল ইসলাম মাস্টার, সদস্য জাহাঙ্গীর হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, সদস্য ইমরান হোসেন মিয়াজী, মো. জহিরুল ইসলাম, জাকির হোসেন বেপারী, হোসেন আহম্মদ গাজী, বাবুল বেপারী, তোফায়েল মোল্লা, আক্তার হোসেন ভূঁইয়া, সবুজ ঢালী, হাবিবুর রহমান হাবু পাটওয়ারী, মো. আরিফ চকিদার মো. মনির হেসেন পাটওয়ারী প্রমুখ।
ভার্চুয়ালি যুক্ত হন ঈদগাহ কার্যকরী পরিষদের সাবেক ও বর্তমান সভাপতি যথাক্রমে মো. ওয়াহিদুর রহমান রানা ও মো. বেলাল হোসেন গাজী।








