শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:৩০

ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বসতবাড়ির বাউন্ডারির গেটের ওপর ফুল গাছের পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (৮ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ তরপুরচণ্ডী খলিফা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক। পেশায় তিনি ডেভলপার ব্যবসায়ী।

সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম জানান, সোহাগ নিজ বাড়ির বাউন্ডারির গেইটের ওপরে থাকা ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তার মাথায় ও মুখে কামড় দেয়। মারাত্মাক ব্যথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান।

হাসপাতালের নেয়ার পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়।

এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তাঁকে দেখার জন্য ছুটে যান। রাত ৯টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়