প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:০৪
মিলাদ ও ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে
আলোর দিশারী সামাজিক সংগঠন'র অফিস উদ্বোধন

'
|আরো খবর
মিলাদ-কিয়াম, দোয়া এবং গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে 'আলোর দিশারী সামাজিক সংগঠন' নামে একটি সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রেল গেইট সংলগ্ন এলাকায় (পৌর ১৩নং ওয়ার্ড) এই অফিস উদ্বোধন হয়।
শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জের আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (র.) জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ফজলুল কাদের বাগদাদী। তিনি মিলাদ, দোয়া ও মুনাজাতও পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ।
স্থানীয় গণ্যমান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ ইকবাল লিটু তালুকদার, নূর মোহাম্মদ রনি, মো. হাবিব খলিফা ও মামুন কাজী।
অনুষ্ঠান পরিচালনা করেন আলোর দিশারী সামাজিক সংগঠনের কর্ণধার আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য
শাহআলম পাটওয়ারীসহ অন্যরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা তোফায়েল খান। পরে উপস্থিত কয়েকজনের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।







