শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১:১২

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৈশাদীতে উৎসবের আমেজ

সফল জনসমাবেশ করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ

আব্দুল্লাহ আল মামুন
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৈশাদীতে উৎসবের আমেজ

আগামী ১৬ মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে সফল ও স্মরণীয় করে রাখতে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মৈশাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাইরুল বাশারের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিমউদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল খান, শ্রমিক দলের সভাপতি সফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। তারা প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রাখা, জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে চাঁদপুরের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৬নং মৈশাদী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা আনন্দঘন পরিবেশে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং সফল আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়