বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬:০৯

মতলবে ৫ মাদক ব্যবসায়ীসহ ৬ আসামি গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ৫ মাদক ব্যবসায়ীসহ ৬ আসামি গ্রেফতার
মতলবে ৫ মাদক ব্যবসায়ীসহ আটক ৬জন

মতলব দক্ষিণ উপজেলার পুলিশের তিনটি অভিযানে ৩টি মাদক মামলায় ৫ জন ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ|

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের শাহপুর বাজারস্থ মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ দোকানের সামনে শাহপুর হতে আশ্বিনপুরগামী পাকা রাস্তার ওপর থেকে আসামী সুফি আহম্মেদ (৪৪) কে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এদিকে নারায়ণপুর পৌরসভার গরু বাজার সংলগ্ন সোহাগ টিম্বার এন্ড স' মিল ডোর হাউজের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. পারভেজ (২০) ও মিঠুন বনিক (৩২) উভয়ের দেহ তল্লাশি করে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া খাদেরগাও ইউনিয়নের ঘিলাতলী তালুকদার বাড়ির পুকুরের দক্ষিণ পাড় হতে মো. সাইফুল ইসলাম (৩৫), মো. আলাউদ্দিন (২০)-এর দেহ তল্লাশি করে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়|

মতলব পৌরসভার দগরপুর এলাকায় গ্রেফতারি অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান (৪৬)কে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, মাদকবিরোধী অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের চাঁদপুরের বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়