প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০:৩৫
শাপলা চত্বরের শহীদদের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

ঢাকা শাপলা চত্বরের শহীদদের স্মরণে খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, সাব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ৫ মে শাপলা চত্বরের ঘটনা জাতির ইতিহাসে এক বেদনাবিধূর অধ্যায়। এদিন নিরীহ আলেম-ওলামা ও তৌহিদি জনতার ওপর যে নির্মম হামলা চালানো হয়, তা গভীর উদ্বেগ ও নিন্দার দাবি রাখে। শাপলা চত্বরের শহীদরা ইতিহাসের পাতায় নয়, আমাদের চেতনায় জীবন্ত হয়ে আছেন। বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদেরকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অটল থাকার প্রেরণা জোগায়। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।








