মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২৩:০০

হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার

অনলাইন ডেস্ক
হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার

চাঁদপুরের হাইমচরে কৃতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং ভবিষ্যৎ জীবনের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলার ৬ টি স্কুল ও মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুম আবদুর মিয়াজীর সুযোগ্য সন্তান মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৩৬ বিসিএস পরিসংখ্যান (১ম) ও লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন। তিনি শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সেমিনারে ক্যারিয়ার সহায়ক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জবি গণিত বিভাগের মেধাবী, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মওদুদ হাসান ও ঢাকা কলেজ প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাসির উদ্দিন, ডাঃ নাজমা আক্তার, মোঃ নাজমুল হোসেন, আইনুল হাসান এবং রাকিব শাহরিয়ার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

হাইমচরের আলগীবাজার আলিম (সিনিয়র) মাদ্রাসা, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ, বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়, কমলাপুর দাখিল মাদ্রাসা, জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা এবং কে. ভি. এন উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং উচ্চশিক্ষার পথে দিকনির্দেশনা দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সংবর্ধনা সভায় বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষা সহায়ক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়