সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:২২

মতলব উত্তরে খাদ্য সহায়তা পেলো মৎস্য আহরণে বিরত থাকা পাঁচ শ' জেলে

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে খাদ্য সহায়তা পেলো মৎস্য আহরণে বিরত থাকা পাঁচ শ' জেলে

মতলব উত্তর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দু মাস মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলেদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। উপজেলার পাঁচ শ' সুবিধাভোগী জেলেরা পেলেন আটা, ডাল, তেল, চিনি, আলু ও লবণ।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, গজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মৎস্য প্রতিনিধি ওমর আলীসহ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ইলিশ আপনাদের, আমাদের ও দেশের সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হবে। গত ২ মাস যেমন নিষিদ্ধ সময় জেলেরা ইলিশ আহরণে বিরত ছিলেন, তেমনভাবে যখন সরকার নিষিদ্ধ করবে তখন কেউ মাছ ধরবেন না। তিনি আরও বলেন, প্রতি বছর সরকার জেলেদের মাঝে গরু ছাগল ও প্রণোদনা দিয়ে থাকেন। এ বছর নতুন করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় খাদ্য সামগ্রী ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু ও ১০ লিটার তেল পাঁচ শ' সুবিধাভোগী জেলের মাঝে বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়