মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:১৮

চাঁদপুর সদরে ৪ হাজার জেলের মাঝে বিশেষ খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদরে ৪ হাজার জেলের মাঝে বিশেষ খাদ্য সহায়তা প্রদান

চাঁদপুরে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা সামগ্রী প্রদান শুরু হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় নির্বাচিত চার হাজার জেলে পাবে এই খাদ্য সহায়তা। সোমবার (৪ মে ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। জেলে প্রতি আটা ১২ কেজি, মসুর ডাল ৮ কেজি, চিনি ৪ কেজি, লবণ ৪ কেজি, আলু ১৬ কেজি ও সয়াবিন তেল ১০ লিটার করে দেয়া হচ্ছে। বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানিসহ সংশ্লিষ্ট অংশীজন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প অর্থ বছর : ২০২৫-২৬-এর অধীন মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ জেলেদের এই খাদ্য সহায়তা প্রদান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়