সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:৪৯

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক

সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে, মা-ই পারে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে

স্টাফ রিপোর্টার।।।
সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে, মা-ই পারে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে

প্রাথমিক শিক্ষার

মানোন্নয়নে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে ২০২৬) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন,

এ স্কুলে ১৮শ' শিক্ষার্থী পড়ালেখা করে। স্কুলটিকে নিজের করে মতো দেখবো। স্কুলের সমস্যা সমাধানের চেষ্টা করবো। তবে আমাদের সন্তানরা যে পরিবেশে থাকবে তা হতে হবে পরিষ্কার-পরিছন্ন। বাচ্চারা স্কুলে এসে যখন দেখবে পরিবেশ পরিষ্কার-পরিছন্ন, তখন তাদের মনও ভালো থাকবে।

তিনি বলেন, স্কুলের সম্মুখস্থ মাঠটি সংস্কার করে ঘাস লাগানোর ব্যবস্থা করে দেবো। তখন শিশুরা খেলাধুলা করলে ধুলাবালি লাগবে না, এতে তারা অসুস্থও হবে না। শিশুরা লেখাপড়া করেও আনন্দ পাবে এবং খেলাধুলা করেও আনন্দ পাবে। আমাদের দায়িত্ব বাচ্চারা কোথায় যায় কার সাথে মিশে খোঁজ-খবর রাখা। তাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। মোবাইল আসক্তিতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের জন্যে আর চাঁদপুরের বাইরে যেতে হবে না। এখানে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। চাঁদপুরের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্যে টিফিনের ব্যবস্থা করেছেন তিনি। আপনাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখতে হবে। একমাত্র মা-ই পারে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে।

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) আইনুর নাহারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো. নুরুজ্জামান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাল্গুনী সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জোবায়ের ইসলাম রাকাত এবং গীতা পাঠ করেন শায়ন।উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়