শনিবার, ০২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:১৮

ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা

আব্দুল্লাহ আল মামুন
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা

ঢাকাস্থ চাঁদপুর সদরের ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের মোহাম্মদপুর, আদাবর ও কল্যাণপুর এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী।

এনাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি উল্লেখ করেন, তার দাদা ও চাচা অতীতে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, “আমাদের পরিবার সবসময়ই বিষ্ণুপুর ইউনিয়নের মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে। ব্যক্তিগত উদ্যোগে ই আমরা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।”

মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মাদক সংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো আপস করা হবে না।

এনাম চৌধুরী আরও বলেন, যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচন করা ইউনিয়নবাসীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান, যেন তারা সঠিক ও যোগ্য প্রার্থী কে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখেন।

সভাটি শেষের দিকে একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়