বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৪০

মতলব উত্তর থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তর থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

মতলব উত্তর থানা শাখা বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারের যৌথ স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মহসিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম রাজনকে মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, নৌখাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জাহাজী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্যে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এক বছরের জন্যে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়