সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:০১

পূর্ব রামদাসীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
পূর্ব রামদাসীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

মাহমুদুর রহমান মজনু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু পূর্ব রামদাসদীর শফিক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজেদের বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করছিলেন মজনু। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়