রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২:২০

কচুয়ায় নির্বাচন-পরবর্তী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

মেহেদী হাসান।।
কচুয়ায় নির্বাচন-পরবর্তী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা
ছবি: কচুয়ায় জাতীয় নির্বাচন-পরবর্তী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কচুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী আলমগীর হোসেন পাটওয়ারী সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, পৌর যুবদলের সভাপতি কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইজউদ্দীন প্রমুখ।

উপজেলা বিএনপি আয়োজিত এ সভায় কচুয়া উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন, বর্তমানে আমরা সরকারি দল। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করতে সহযোগিতা করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জনগণের সেবা নিশ্চিত করবো। আমরা আমাদের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের দিকনির্দেশনায় দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে তাদের সেবা করে যেতে হবে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী বলেন, ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সফলতা অর্জনের জন্যে সাংগঠনিক ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সকলে মিলে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এমপি ও তাঁর সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন্নাহার বেবির দিকনির্দেশনায় দলকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করে যাবো। পাশাপাশি কচুয়ার উন্নয়নে মন্ত্রী মহোদয়কে সহযোগিতা করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত কচুয়া গড়তে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সভায় অন্য বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিএনপির কার্যক্রম আরও বেগবান করতে হবে এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। একই সাথে দলীয় ভেদাভেদ ভুলে সকলে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাছাড়া দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়েও মতামত তুলে ধরা হয়।

সভায় উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা আলোচনায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়