প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২:০৩
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারীর ইন্তেকাল

ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর বড়ো ভাই, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সেনানী, সাবেক সেনা সদস্য বীর মুুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্না......... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় সালাম ও জানাজা শেষে পৌর এলাকার ভাটিরগাঁও পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
|আরো খবর
আবু তাহের পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ক'দিন পূর্বে তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।








