প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৪২
বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে
------আলহাজ্ব মোশারফ হোসাইন

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহাসিন গাজী (অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অন্তরে মম শহিদ জিয়া সংগঠন), ডা. শফিকুর রহমান, হান্নান বেপারী, কাজী রাসেল, চন্দন দে, মুফতি আবদুল কাদির মিয়া, রুবেল ঢালীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাইদ মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ সরকার এবং মো. আশরাফ আবদুল কাদির মিঝি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “লেখাপড়ার মাধ্যমে একটি জাতি উন্নতি করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে একটি দেশের পরিচিতি বৃদ্ধি পায়।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান, যাতে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে তিনি আশ্বাস দেন যে, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব তিনি নিজ অর্থায়নে গ্রহণ করতে প্রস্তুত। মহান আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতে আরও মানুষের জন্যে তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান এবং বলেন, ছোটবেলা থেকেই সঠিক দিকনির্দেশনা পেলে সন্তানরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানটি ছিলো অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য। উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।








