প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫
সেলিম ডাক্তারের রুহের মাগফেরাত কামনায় দোয়া

চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও পুরাণবাজার রমনীমোহন রোডস্থ ফার্মেসি ব্যবসায়ী (মেডিসিন কর্নারের মালিক) ডা. এমএ সালামের (সেলিম হাওলাদার) রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাদ জুমা পুরাণ বাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী।
এ সময় মরহুমের ছোট ভাই হারুনুর রশিদ হাওলাদার সহ
ব্যবসায়ীবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
সেলিম হাওলাদার গত ১২ এপ্রিল সকাল সাড়ে আটটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ডা. আব্দুল হাই আখন্দের অ্যাসিস্টেন্ট হিসেবে টাংকপট্টিতে এবং পরবর্তীতে নিজের ফার্মেসী মেডিসিন কর্নারে দীর্ঘ বছর চিকিৎসা সেবা কাজে নিয়োজিত ছিলেন এই সেলিম ডাক্তার।
মৃত্যুর দিনে তার জানাজার নামাজ চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের শিলন্দিয়াতে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সেলিম ডাক্তার আওয়ামী লীগের তৃণমূলের একনিষ্ঠ নেতা ছিলেন। তাঁর ভাগিনা সাবেক ছাত্রলীগ এবং ইউরোপ আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম নয়ন। সেলিম ডাক্তারের মৃত্যুতে এলাকার বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।








