মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১

থিয়েটার ফোরাম চাঁদপুরের দ্বিবার্ষিক কমিটি গঠন

সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক- এম.আর ইসলাম বাবু

স্টাফ রিপোর্টার
থিয়েটার ফোরাম চাঁদপুরের দ্বিবার্ষিক কমিটি গঠন

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে থিয়েটার ফোরাম চাঁদপুর-এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২৪ এ‌প্রিল ২০২৬) সন্ধ‌্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় থিয়েটার ফোরামের অন্তর্ভুক্ত চাঁদপুরের দশটি নাট্য সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে পুরনো কমিটি বিলুপ্ত করে ২০২৬-২০২৮ সালের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি নিম্নরূপ : সভাপতি-হাবিবুর রহমান হাবিব (বর্ণমালা থিয়েটার), সহ-সভাপতি -মুরাদ হোসেন খান (চাঁদপুর ড্রামা), সহ-সভাপতি-তবিবুর রহমান রিংকু (মেঘনা থিয়েটার), সাধারণ সম্পাদক-এম. আর. ইসলাম বাবু (স্বরলিপি নাট্যগোষ্ঠী), যুগ্ম সাধারণ সম্পাদক-কে এম মাসুদ (চাঁদপুর ড্রামা) ও উজ্জ্বল হোসাইন (নটমঞ্চ, চাঁদপুর), সাংগঠনিক সম্পাদক-সিয়াম খান (চাঁসক নাট্যমঞ্চ), অর্থ সম্পাদক-সাধন দত্ত (অরূপ নাট্যগোষ্ঠী), প্রচার ও দপ্তর সম্পাদক-কামরুল ইসলাম (অনন্যা নাট্যগোষ্ঠী), অনুষ্ঠান সম্পাদক-কার্তিক সরকার (অনুপম নাট্যগোষ্ঠী), নির্বাহী সদস্য-শহীদ পাটওয়ারী (অনন্যা নাট্যগোষ্ঠী), শুকদেব রায় (বর্ণচোরা নাট্যগোষ্ঠী), গোবিন্দ মন্ডল (অনুপম নাট্যগোষ্ঠী), শরীফ চৌধুরী (বর্ণচোরা নাট্যগোষ্ঠী), হারুনুর রশিদ ডাক্তার (মেঘনা থিয়েটার), মাহবুব আলম (বর্ণমালা থিয়েটার), মানিক পোদ্দার (চাঁদপুর ড্রামা), পিএম বিল্লাল হোসাইন (নটমঞ্চ, চাঁদপুর), সপ্তমী রাণী দত্ত (অরূপ নাট্যগোষ্ঠী) প্রমুখ। কমিটি গঠনশেষে উপস্থিত সকল সদস্য নৈশ‌ভো‌জে মি‌লিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়