প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬:৩৯
মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে প্রকাশনা উৎসব ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

মতলবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনার 'নীতি-কৌশল ও সাধনোপায়' নির্দেশিকা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল খান টিটু, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি মো. আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, চাঁদপুর টাইমসের প্রতিনিধি আ. গনি প্রমুখ|
এ সময় মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, আ. মান্নান খান, সফিকুল ইসলাম রিংকু, সমীর ভট্টাচার্য্য, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, প্রিয় চাঁদপুর প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, আজকের সকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম লিংকন, মাই টিভির প্রতিনিধি মো. দ্বীন ইসলাম, কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি ইসমাইল খান টিটু, মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি শামীম জয়, সাংবাদিক দৌলত হোসেন আবির, মুরাদ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল বলেন, শিক্ষাক্ষেত্রে মতলবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে কেএফটি কলেজিয়েট স্কুল। শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্যাহ পাটোয়ারী স্যারের স্বপ্নের ‘এলেমগঞ্জ’ বাস্তবায়নের লক্ষ্যে কেএফটি প্রতিষ্ঠা করেন জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস। এ প্রতিষ্ঠানে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে এনসিটিবি’র কারিকুলাম অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে যুগপোযোগী ও কার্যকর পাঠদান করানো হয়|







