প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
ক্লিন চাঁদপুরের সহযোগিতায়
আদালত চত্বরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্ষবরণ

এই প্রথমবারের মতো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত চত্বরে পালন করা হলো বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে বর্ষবরণ উপলক্ষে সমিতির পক্ষ থেকে র্যালি, পান্তা সহ বিভিন্ন খাবার আয়োজন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সহযোগিতায় ছিলো ক্লিন চাঁদপুর। র্যালিটি আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে চেয়ারম্যান ঘাট এলাকা ঘুরে পুনরায় আদালতের সামনে এসে শেষ হয়।
|আরো খবর
অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর মঞ্চের শিল্পীদের নৃত্যের মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু করা হয়। শুরুতেই বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, উৎসব কমিটির আহ্বায়ক অ্যাড. কাজী খায়রুল হাসান জুমন ও সদস্য সচিব ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
বর্ষবরণ উপলক্ষে জেলা আইনজীবী সমিতি সদস্যদের পরিবারের সদস্যরা বিভিন্ন সাজে ও ড্রেস পরে আদালত চত্বরে আসেন। আইনজীবী পরিবারের সদস্যরা কবিতা আবৃত্তি, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চাঁদপুরের শিল্পীরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী সহ অতিথিরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।








