শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:০০

'বিজয়ী'র বিনামূল্যে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধ বিতরণ

'বিজয়ী'র বিনামূল্যে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধ বিতরণ
অনলাইন ডেস্ক

সামাজিক সংগঠন 'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের আয়োজনে এবং চাঁদপুর শ্রমকল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) চাঁদপুর পৌর এলাকার পুরাণবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দু শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’-এর মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, সুমন বেপারী, ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিজয়ীর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজক তানিয়া ইশতিয়াক জানান, আমি সবসময় বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড়ো মানবিকতা। সেই চিন্তা থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের মানুষের জন্যে কাজ করে যাচ্ছি।

বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা সেবা, দরিদ্র রোগীদের মাঝে চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের ব্যবস্থা—এ সব কার্যক্রম আমরা নিয়মিতভাবে পরিচালনা করে আসছি। গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি, যা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমি আশা করি ভবিষ্যতেও আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখতে পারবো এবং সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। সবাই আমাদের জন্যে দোয়া করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়