প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪০
ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা সালাউদ্দিন মো. বাবর আর নেই

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন মো. বাবর কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার সময় চাঁদপুর ফেমাস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ভাই বোন, মামাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সালাউদ্দিন মো. বাবর চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালকসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ঈগল মার্কা সরিষার তেল তৈরির লাকি অয়েল মিলের মালিক। তিনি ছিলেন চাঁদপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিউদ্দিন সোনা আখন্দের মেয়ের ঘরের নাতি এবং জনতা সল্ট ও জনতা ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের খালাতো ভাই। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহল গভীরভাবে শোকাহত।
এদিকে, সালাউদ্দিন মোহাম্মদ বাবরের মৃত্যুতে বিকেল তিনটা পর্যন্ত পুরাণবাজারের ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ রাখার শোক কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মরহুমের জানাজা বাদ মাগরিব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।







