বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২২:৩৮

স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভা দলের প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার৷।
স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভা দলের প্রীতি ফুটবল ম্যাচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেলে জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র মো. নাজমুল ইসলাম সরকার। জেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয় এবং উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

খেলাশেষে পৌরসভার পক্ষ থেকে সব খেলোয়াড়কে প্রীতি উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার (শরীফ), চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী হাশেম, বিএনপি নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, প্রেসক্লাব সদস্য সংবাদ প্রতিনিধি মো. মিজানুর রহমান, প্রাক্তন ফুটবলার ও কোচ মফিজ চৌধুরী, জাতীয় লীগের সাবেক ফুটবলার ইউসুফ বকাউল প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ইখতিয়ার উদ্দিন শিশু।রেফারির দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান। প্রচুর দর্শক প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়