শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২১:৩৮

হাজীগঞ্জে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল

জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬ ) হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াশেষে পরিচালিত মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মাও. মো. কবির হোসাইন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা এনসিপির সমন্বয়ক মো. মাহবুবুল আলম, সদস্য সচিব আমান উল্যাহ ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিমুল্লাহ মিলন।

এনসিপি উপজেলা আহ্বায়ক অ্যাড. নাজমুল কবিরের সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টু, বিএনপি নেতা সাহাবুদ্দিন শাহিন মজুমদার, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মো. আনোয়ার হোসেন ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাকিব হাসান।

উপজেলা সদস্য সচিব আহসান হাবিব তানিলের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক তুহিন আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. তানভীর হোসেন। উপস্থিত ছিলেন শহীদ রাসেল বকাউলের বাবা নুরুল ইসলাম বকাউল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জামায়াত নেতা মাও. আবু জাফর ছিদ্দিকী, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসান পাটওয়ারী, এনসিপি নেতা শাহাদাত হোসাঈনসহ বিভিন্ন শ্রেণি পেশার ও এনসিপির নেতা-কর্মীরা।

l

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়