শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২২:০৯

এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

অনলাইন ডেস্ক
এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা ১১ পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের রেড চিলি রেস্টুরেন্টে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লি.-এর স্পন্সরে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. মাহিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান। পবিত্র কোরআনের দারস পেশ করেন অধ্যাপক হাফেজ সোহাইল আহমেদ চিশতী। বক্তব্য রাখেন ইবনেসিনা ফার্মাসিটিক্যালের কর্মকর্তা ইউনুস আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সোহেল আহমেদ, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর সদর জামায়াতের আমীর অধ্যাপক মাও. আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম খলিল, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ, ডা. ফেরদোস নুর, ডা. আসিফ ইকবাল, ডা. আনিসুর রহমান, ডা. হাবিবুর রহামান, ডা. সৈয়দ আহমদ কাজল, ডা. হাফিজুর রহমান বিপ্লব ও ডা. মাহিবুর রহমান সাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তার, কর্মকর্তাসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তারা। চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত জুলাই আহত ও নিহত যোদ্ধা ১১ পরিবারের মাঝে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়