প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:০০
হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার আলীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
|আরো খবর
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ক্লাবের শিশু শিক্ষার্থী আবিহা সুলতানা। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম তাজুল ইসলাম পাটওয়ারী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গনি, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।








