শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

চাঁদপুর জেলার সকল বিজয়ী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন

--হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর জেলার সকল বিজয়ী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে বলেছেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা হলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেজন্যে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, জনতার প্রতি যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, আশা করি আপনারা তা রক্ষা করবেন, জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন-রক্ত উৎসর্গ করেছে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়