মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫

চাঁদপুরের জেলা প্রশাসককে আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরের জেলা প্রশাসককে আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি অ্যাড: এ.এন.এম মাঈনুল ইসলাম ও সাধারন সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরীসহ নেতৃবৃন্দ। এ সময় সমিতির ও বিভিন্ন বিষয় নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ।

ফুলেল শুভেচছা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কাযকরী কমিটির সম্পাদক লাইব্রেরী অ্যাড: জাবির হোসেন, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার অ্যাড: বিশ্বজিৎ কর রানা, জেনারেল অডিটর অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর অ্যাডঃ শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ আবু কাউসার ( টিটু), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ আব্দুল্লাহ আল নকিব ও অ্যাডঃ আবির হাসান রনি।

এ সময় জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়