বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:১১

পরিবারে একাই ব্রাজিলের সমর্থক খুদে আয়াশ

নেইমারের জাদুতেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন

আব্দুল্লাহ আল মামুন
নেইমারের জাদুতেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন

খুদে ফুটবলপ্রেমী আয়াশ বিন মামুন। মাত্র ৬ বছর বয়সী এই শিশু বর্তমানে আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের বাবুরহাট শাখার নার্সারি শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ, আর সেই আগ্রহ থেকেই সে হয়ে উঠেছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক।

আয়াশের প্রিয় খেলোয়াড় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সে বিশ্বাস করেন, নেইমারের অসাধারণ নৈপুণ্য ও ঝলকানিতেই এবারের বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জয় করবে। টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ব্রাজিলের খেলা দেখে সে ধীরে ধীরে দলটির প্রতি আকৃষ্ট হয় এবং এখন নিজেকে একজন গর্বিত ব্রাজিল সমর্থক হিসেবে পরিচয় দিতে ভালোবাসে।

সম্প্রতি তার মা তাকে একটি ব্রাজিলের জার্সি কিনে দিয়েছেন। সেই জার্সি পরে বাজারে গেলে অনেকেই তার খোঁজখবর নেন এবং স্নেহভরে বিভিন্ন খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। তবে প্রতিদ্বন্দ্বী দলের কিছু সমর্থক তাকে মজার ছলে খোঁচাও দেন। এসব দেখে একদিন আয়াশ তার বাবাকে প্রশ্ন করে বসে, “আমার দল কি অন্য দলের চেয়ে ভালো নয়?”

পরিবারের অন্য সদস্যদের সমর্থন ভিন্ন ভিন্ন দলে। তার দু বোন আর্জেন্টিনার সমর্থক। তারা প্রায়ই আয়াশকে নিয়ে হাস্যরস করে। অন্যদিকে তার মা ও বাবাও ভিন্ন দলের সমর্থক। ফলে পুরো পরিবারের মধ্যে একমাত্র আয়াশই ব্রাজিলের পতাকা উড়িয়ে চলেছে।

ফুটবল নিয়ে তার আবেগ, প্রিয় দলকে ঘিরে স্বপ্ন আর নেইমারের প্রতি ভালোবাসা ইতোমধ্যেই তাকে পরিচিত করেছে একজন খুদে ব্রাজিল ভক্ত হিসেবে। আয়াশের দৃঢ় বিশ্বাস, মাঠে ব্রাজিলের নান্দনিক ফুটবল এবং নেইমারের জাদুকরি পারফরম্যান্সই বিশ্বকাপের ট্রফি এনে দেবে ব্রাজিলের ঘরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়