রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:১৮

ফরিদগঞ্জে পশ্চিম রূপসা নোয়াবিয়া হাফেজিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে পশ্চিম রূপসা নোয়াবিয়া হাফেজিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা নোয়াবিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বাদ আসর থেকে পশ্চিম রূপসা মাদ্রাসা ময়দানে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মূল্যবান আলোচনা করেন।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা মো. আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী।

রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মাওলানা কারী খন্দকার শহিদুল হক। এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ ও মাওলানা মুফতি আনোয়ার হোসাইন ফারুকী।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আখতার হোসেন ও বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক খানের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়