সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১

চাঁদপুর সোসাইটি পদোভারের সাংগঠনিক সম্পাদক হলেন মোহাম্মদ আলাউদ্দিন

অনলাইন ডেস্ক
চাঁদপুর সোসাইটি পদোভারের সাংগঠনিক সম্পাদক হলেন মোহাম্মদ আলাউদ্দিন

ইতালিতে বসবাসরত চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'চাঁদপুর সোসাইটি পাদোভার' সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কচুয়া উপজেলার কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন। রোববার ইতালির পাদোভা শহরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোঃ খোরশেদ আলমকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট চাঁদপুর সোসাইটি পাদোভার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। প্রবাসী চাঁদপুরবাসীকে ঐক্যবদ্ধ করা, দেশ ও মাতৃভূমির যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রবাসে এসে দেশের প্রতি মমত্ববোধ ও দেশপ্রেম আরও বহুগুণে বেড়ে গেছে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি সমাজসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের সকলের সঙ্গে সমন্বয় করে চাঁদপুর সোসাইটি পাদোভার প্রচার, প্রসার ও সাংগঠনিক বিকাশে আন্তরিকভাবে কাজ করবো। সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়