বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩২

রিয়াদে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইফতার মাহফিল

সৌদি আরব প্রতিনিধি
রিয়াদে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইফতার মাহফিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের নিউ সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কর্মকর্তা- কর্মচারী ও প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আল মামল কোম্পানি ও লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানস্থলে আগত প্রবাসীদের ধন্যবাদ জানান লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার সৌদি নাগরিক সুলতান আল আনজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সাব্বির আহমেদ, ডা. আব্দুল্লাহ জামাল, ডা. নাজমুল হাসান, ডা. মাহফুজ, এডমিন অফিসার মো. ইমরান, মোহাম্মদ জামাল, আবু সায়েদ মো. তারেক, মোহাম্মদ নেওয়াজ , আবুল কালাম আজাদ সহ কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসীরা।

প্রবাসের মাটিতে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স। বিভিন্ন দেশের নাগরিকদের জন্যে রমজান মাস জুড়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়