প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:৫৭
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল ২০২৬’ এর শুভ উদ্বোধন

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে ২০২৬ সালের ‘মিড ডে মিল’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এর মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথি বৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাবার (ডিম ও পাউরুটি) তুলে দেন:
মোঃ মোসাদ্দেক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর।
মোঃ আবু সাইদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর সদর।
মোঃ মহসিন মজুমদার লিটন, বিশিষ্ট সমাজসেবক।
মোঃ সোহাগ খান, বিশিষ্ট সমাজসেবক।
মহরম খান কাকান, বিশিষ্ট ব্যক্তিত্ত্ব।
এস এম আব্দুল জলিল সরকার, সভাপতি, পিটিএ।
মোঃ জাহাঙ্গীর শেখ, বিশিষ্ট ব্যক্তিত্ত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস
দীর্ঘদিন পর বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ছিল বাঁধভাঙা আনন্দ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রূপম দে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে:
"এই আয়োজনটি আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। স্কুলে দুপুরের খাবারের এই ব্যবস্থার জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।"
প্রেক্ষাপট
উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৯ মার্চ থেকে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এই মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিসিকে /এমজেডএইচ







