সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৬:৫০

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দু নারী আটক

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দু নারী আটক

চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দু নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর নৌ থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে পৃথক অভিযান চালিয়ে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুমিল্লা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়