প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:২৮
ফরক্কাবাদ বাজারে ২টি মিষ্টি দোকানকে বিভিন্ন অনিয়মে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে দুটি মিষ্টির দোকানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রোববার (১৯ জুলাই ২০২৬ খ্রি.) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ফরক্কাবাদ বাজারে অবস্থিত কুটুমবাড়ি সুইটস ও নূর বনফুল সুইটস নামক ২ টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও বাসি মিষ্টি, মেয়াদোত্তীর্ণ বিস্কুট, অনুমোদনহীন ফুড কালার ও ফ্লেভার , পোড়া তেল, মেয়াদোত্তীর্ণ দই, জিলাপিতে ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯- এর মাধ্যমে ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।








