রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:১৮

ইয়াবাসহ আটক ১।। ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ইয়াবাসহ আটক ১।। ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে চার পিস ইয়াবাসহ আবু শাহ্ আলী গাজী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন রাস্তার উপরে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আবু শাহ্ আলী গাজী চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম বিষ্ণুদী এলাকার মৃত হারুনুর রশিদ গাজীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামির কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানবীর রাব্বী। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আসামি আবু শাহ্ আলী গাজীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।

মাদক নির্মূলে জেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়