রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:২৬

ফরিদগঞ্জে গাঁজা গাছসহ চাষী আটক

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে গাঁজা গাছসহ চাষী আটক

আবারো গাঁজা গাছসহ এক চাষীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ রিপন চন্দ্র দাস (৩০)কে আটক করে। আটক রিপন দাস ওই গ্রামের সুভাষ দাসের ছেলে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গাঁজা গাছসহ এক চাষীকে আটক করা হয়েছে । পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রোববার (২৬ এপ্রিল ২০২৬) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফরিদগঞ্জে এ নিয়ে তিনটি এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়