প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
হাজীগঞ্জে ১৯৩টি লং রাইফেলের গুলি জব্দ

হাজীগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯৩টি লং রাইফেলের গুলি জব্দ করেছে। শনিবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে পৌর ৮নং টোরাগড় খেয়াঘাট সংলগ্ন আমীর হোসেনের পরিত্যক্ত সেমিপাকা টিনশেড ঘর সংযুক্ত একচালা টিনের ঘরের ভাঙ্গা খাটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় খেয়াঘাট সংলগ্ন আমীর হোসেনের পরিত্যক্ত সেমিপাকা টিনশেড ঘর সংযুক্ত একচালা টিনের ঘরের ভাঙ্গা খাটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি সমূহ জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১৯৩ টি লং রাইফেলের গুলি ঠিক কারা কী কারণে এভাবে রাখলো তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর জব্বার চাঁদপুর কণ্ঠকে জানান, গুলিগুলো পরিত্যক্ত অবস্থাতে পাওয়া গেছে। তদন্ত চলছে, কারো সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এতে এখনো কোনো মামলা হয়নি।








